× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মানিতে জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটে গাড়ির ধাক্কায় নিহত ২, চালক আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ০৯:২৭ এএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জার্মানির মধ্যাঞ্চলের স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের রাজধানী ম্যাগডেবার্গ শহরের একটি জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটে গাড়ির ঢাক্কায় শিশুসহ অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৮ জন। গাড়ির চালককে আটক করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের প্রিমিয়ার রেইনার হ্যাসেলফ জানিয়েছেন, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই তিনি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

দেশটির স্থানীয় সম্প্রচারমাধ্যম এআরডিকে হ্যাসেলফ জানিয়েছেন, সন্দেহভাজন অপরাধী ৫০ বছর বয়সি একজন পুরুষ। তিনি সৌদি আরবের একজন চিকিৎসক। তিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করছেন ও স্যাক্সনি-আনহাল্টে কাজ করছেন।

হ্যাসেলফ বলেছেন, ‘এ মুহূর্তে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, আমরা একজন একক অপরাধীর কথা বলছি। আর আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। যার অর্থ শহরের জন্য আর কোনো বিপদ নেই।’

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে, সৌদি আরবের এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলাকারী ওই চিকিৎসক তার ব্যক্তিগত সমাজমাধ্যম এক্সে চরমপন্থি মতামত পোস্ট করেছেন। তাই তার সম্পর্কে সৌদি আরব জার্মান কর্তৃপক্ষকে আগেই সতর্ক করেছে।

তবে এমডিআর জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামপন্থি হিসেবে পরিচিত ছিলেন না।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসসহ অনেকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি উদ্ধারকর্মীদের ধন্যবাদও জানিয়েছেন। তিনি শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে তার অফিস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি ইচ্ছাকৃত হামলা। হামলাকারী গাড়ির চালক এখন পুলিশি হেফাজতে আছেন।

এ হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। কর্মকর্তারা আরও জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা