× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমবঙ্গে পাওয়া দেহাংশ এমপি আনারের : ডিএনএ রিপোর্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১৪:১৮ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৩ পিএম

আনোয়ারুল আজিম আনার। ছবি : সংগৃহীত

আনোয়ারুল আজিম আনার। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে উদ্ধার করা মাংস ও হাড় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারেরই। ডিএনএ পরীক্ষায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌসের ডিএনএ-এর নমুনার সঙ্গে ওই মাংস ও হারের ডিএনএর মিল পাওয়া গিয়েছে। যা থেকে এ বিষয়ে নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

তদন্তে জানা গেছে, গত ১৩ মে নিউ টাউনের একটি ফ্লাটে খুন হন আনার। তার শরীরের হাড় মাংস টুকরো টুকরো করে ফেলা হয়। মাংস টয়লেটের কমোডে ফ্লাশ করে ফেলা হয়। হাড়গুলো সুটকেসে ভরে বাগজোলা খালে ফেলে দেওয়া হয়। সিআইডির এক কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন। 

চলতি বছরের ১২ মে আওয়ামী লীগের এ সংসদ সদস্য পশ্চিমবঙ্গে যান। এরপরের দিনই তিনি নিখোঁজ হন। দুই দেশের পুলিশ তার নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করে।    

গত ২২ মে ঢাকা ও পশ্চিমবঙ্গের পুলিশ তার খুন হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানায়। 

২৮ মে সিআইডি ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ উত্তর চব্বিশ পরগনার ওই বাসার সেপটিক ট্যাংক থেকে কয়েক কেজি মাংস উদ্ধার করে ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠায়।   

এরপর সিআইডি গত ৯ জুন দক্ষিণ ২৪ পরগনার একটি খালের পাড় থেকে হাড় উদ্ধার করে।

সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন,‘খালের পাড় ও ফ্ল্যাট থেকে উদ্ধার করা মাংস ও হাড় যে বাংলাদেশের সংসদ সদস্যের তা ডিএনএ রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গিয়েছে।’ 

চলতি বছরের নভেম্বরে কলকাতায় আসেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তখন সিআইডি তার নমুন সংগ্রহ করে।  

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা