× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে দুর্নীতির তদন্তে যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপের নাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১২:০৮ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:১৮ পিএম

টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পরিবারের বিরুদ্ধে। সে তদন্তে তার নামও উঠে এসেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

৪২ বছর বয়সি টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী (ইকোনমিক সেক্রেটারি)। তিনি দেশটির আর্থিক বাজারে দুর্নীতি মোকাবিলার দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করার অভিযোগ রয়েছে। সে চুক্তির ফলে বাংলাদেশে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যয় বেড়ে গিয়েছিল।

গত আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) যে তদন্ত করছে তার অংশ হিসেবে টিউলিপের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা টিউলিপের খালা হন।

টিউলিপের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এসব মিথ্যা অভিযোগ।

সূত্র আরও জানিয়েছেন, টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। তার খালার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব অভিযোগ আনা হয়েছে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, টিউলিপের ওপর দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আস্থা রয়েছে। আর তিনি দেশটির মন্ত্রী হিসেবে তার দায়িত্ব অব্যাহত রাখবেন। 

প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানিয়েছেন, টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ আনা হয়েছে, সে অভিযোগের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন তিনি।

শেখ হাসিনার জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে এই তদন্ত করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, এই তদন্তের অংশ হিসেবে দুদকের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি টিউলিপের।

শেখ হাসিনার পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত করছে দুদক। তাদের মধ্যে টিউলিপের মা শেখ রেহানাও রয়েছেন। পাশাপাশি হাসিনা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে।

সূত্র : বিবিসি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা