× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১০:৫৮ এএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৫৪৩ জন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গত রবিবার (১৫ ডিসেম্বর) দেশটির কাবো দেলগাদো ও নামপুলা প্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। আক্রান্ত এলাকাগুলোয় চিডো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রিডাকশনের (আইএনজিডি) প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সরকার দুটি জরুরি আবাসন কেন্দ্র চালু করেছে। বর্তমানে সেখানে তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন এমন ১ হাজার ৩৪৯ জনকে আবাসন সুবিধা দেওয়া হচ্ছে।

বুধবার মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতিতে এ হালনাগাদ জানিয়েছেন।

আইএনজিডি জানিয়েছে, এ ঘূর্ণিঝড়ে ৩৬ হাজার ২০৭টি বাড়ি, ৪৮টি স্বাস্থ্যসেবা কেন্দ্র, ১৩টি উপাসনালয়, ১৮৬টি বিদ্যুতের খুঁটি, ৯টি পানির ব্যবস্থা ও ১৭১টি জেলে নৌকা ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এ ঘূর্ণিঝড়ের ফলে ১৪৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে; যার ফলে ১৫ হাজার ৪২৯ জন শিক্ষার্থী ও ২২৪ জন শিক্ষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মানবিক সহায়তা সংস্থাগুলো জরুরি ত্রাণ সহায়তা দিতে শুরু করেছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ ৮২ হাজার মানুষকে সহায়তা করতে জরুরিভিত্তিতে অতিরিক্ত তহবিলের জন্য আবেদন করেছে। 

ঘূর্ণিঝড়টি তার দিক পরিবর্তন করেছে।এটি আর এখন দেশটির জন্য হুমকি নয়। 

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা