× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিয়েতনামে ক্যাফে ও কারাওকে বারে অগ্নিকান্ডে নিহত ১১, সন্দেভাজন আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি ক্যাফে ও কারাওকে বারে সন্দেজনকভাবে অগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশটির পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বিষয়ে জানানো হয়েছে।

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে,তারা এক সন্দেভাজন ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তিটি ক্যাফের কর্মীদের সঙ্গে বিবাদের জেরে ভবনের নিচতলায় আগুন লাগানোর কথা স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। ভবনটি থেকে সাতজনকে জীবিত বের করে এনেছেন। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, একটি বহুতল ভবনে আগুন জ্বলছে। দমকল কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আর প্রত্যক্ষদর্শীরা তাদেরকে ঘিরে ভিড় জমিয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিয়েন ফং পত্রিকা জানিয়েছে, ঘটনাস্থলে পেট্রোলের তীব্র গন্ধ পাওয়া গিয়েছে।

ভিএনএক্সপ্রেস নিউজ সাইটে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বুধবার রাত ১১টার কিছু পরে আগুন লাগার কয়েক সেকেন্ড আগে এক ব্যক্তি বালতি নিয়ে ক্যাফের দিকে যাচ্ছিলেন। পুলিশের ধারণা সেই ব্যক্তিই ভবনটিতে প্যাট্রোল ঢেলে আগুন লাগিয়েছেন।  

সূত্র : আলজাজিরা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা