× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে যাত্রীবাহী ফেরির ধাক্কায় নিহত ১৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১১:৪০ এএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাই উপকূলে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরিকে ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছেন দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্যও রয়েছেন। শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

বেসরকারি মালিকানাধীন ফেরিটি ভারতের জনপ্রিয় পর্যটনকেন্দ্র এলিফ্যান্টা কেভের দিকে যাত্রা করচিল। পথিমধ্যে স্পিডবোটের সঙ্গে ধাক্কা লেগে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় নৌসেনাদের তরফ থেকে জানানো হয়েছে, স্পিডবোটটির ‘ইঞ্জিনে ত্রুটি’ দেখা দিয়েছিল। 

দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে,‘ইঞ্জিন পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া নৌবাহিনীর একটি নৌযান নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে এর সংঘর্ষ হয়।’ তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। 

অনলাইনে পোস্ট করা ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, স্পিটবোডটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ধাক্কা মারার আগে চারপাশে চক্কর দিচ্ছিল। 

দুর্ঘটনাকবলিত ফেরির এক যাত্রী এবিপি মাঝা নিউজ চ্যানেলকে বলেছেন, ‘স্পিডবোটটি আমাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে আমাদের নৌকায় পানি ঢুকতে শুরু করে এবং এটি উল্টে যায়। নৌকার চালক আমাদের লাইফ জ্যাকেট পরতে বলেছিলেন।’

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমের এক পোস্টে লিখেছেন,‘মুম্বইয়ে নৌকাডুবির ঘটনাটি দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা