× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেনারেল ইগর হত্যাকাণ্ডে সন্দেহভাজনকে আটক করল রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৩১ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় বোমা বিস্ফোরণে দেশটির শীর্ষ জেনারেল ও তার সহযোগী নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে রাশিয়া। বুধবার (১৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

বুধবার এক বিবৃতিতে তদন্তকারী কমিটি জানিয়েছে, মঙ্গলবার সকালে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ ও তার সহকারী ইলিয়া পোলিকারপভকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে উজবেকিস্তানের এক নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি জেনারেল ইগর কিরিলভকে হত্যার ও বোমা লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করেছেন। 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ২৯ বছর বয়সি সন্দেহভাজন হামলাকারী জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থা থেকে তাকে এ হত্যার জন্য নিয়োগ করা হয়েছিল। তাকে ১ লাখ ডলার ও ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা ভল্কের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, ওই ব্যক্তিকে মস্কোর বালাশিখা জেলার চেরনয়ে গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

৫৪ বছর বয়সি ইগর কিরিলোভ ২০১৭ সাল থেকে দেশটির রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হাতে হত্যা হওয়া সবচেয়ে জ্যেষ্ঠ রুশ সেনা কর্মকর্তা তিনিই।

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) একটি সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে যে সংস্থাটি এই হামলার পিছনে ছিল। তবে, ইউক্রেন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত সোমবার নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে কিরিলভের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছিল ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। 

তবে ইউক্রেনে চলমান যুদ্ধে কোনো ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে রাশিয়া। 

সূত্র : আলজাজিরা, দ্য গার্ডিয়ান, রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা