× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভানুয়াতুয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:৩৮ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী,অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে ভানুয়াতুর প্রধান দ্বীপ ইফাতে উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ভানুয়াতুভিত্তিক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের সাংবাদিক ড্যান ম্যাকগারি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করার পর পোর্ট ভিলার স্থায়ী বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মাইকেল থম্পসন স্যাটেলাইট টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘শহরের ভবনগুলোতে লোকজন ছিল। আমরা যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন সেখানে মরদেহ পড়েছিল।’ 

থম্পসন জানিয়েছেন, ভূমিকম্পের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে একটি বাস মাটি চাপা পড়েছে। সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, বেশিরভাগ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছে। দুইটি সেতু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। একটি বিদেশি কূটনীতিক মিশনের ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। 

এ ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট ভিলায় একটি বিদেশি দূতাবাস ভবনসহ অন্যান্য ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পোর্ট ভিলায় বিদেশি দূতাবাস থাকা একটি ভবনের জানালা ও সিমেন্টের পিলার ধসে পড়েছে। ওই ভবনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও নিউজিল্যান্ডের দূতাবাস রয়েছে।

সূত্র : রয়টার্স, এএফপি, বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা