× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত ১৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ০৯:০৪ এএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ১১:৫৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মোজাম্বিকের উত্তরাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় চিডো আঘাত হেনেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রিডাকশন (আইএনজিডি) জানিয়েছে, রবিবার এ ঘূর্ণিঝড় দেশটিতে আঘাত হেনেছে। এতে হতাহতের পাশাপাশি অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সোমবার নামপুলা প্রদেশের মেম্বা জেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইএনজিডির প্রেসিডেন্ট লুইসা মেকে জানিয়েছেন, এ ঘূর্ণিঝড়ে ৫ হাজার ৮৩২টি বাড়ি ধ্বংস হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে । এ বিষয়ের উল্লেখ করে মেকে বলেছেন, ‘আমরা আরও খবর পেয়েছি যে মেম্বা জেলায় ৬৯টি নৌকা নিখোঁজ রয়েছে ও ১০২টি নৌকা ধ্বংস হয়ে গেছে।’

দেশটিতে বিদ্যুৎ সরবরাহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। মোজাম্বিক ইলেকট্রিসিটি বিভাগ বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে নামপুলা ও কাবো দেলগাদো প্রদেশের প্রায় ২ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট (আইএনএএম) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস নিয়ে কাবো দেলগাদো, নামপুলা ও নিয়াসা প্রদেশে আঘাত হানার পর দুর্বল হয়ে মাঝারি ধরনের গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে।

আইএনএএমের আবহাওয়াবিদ অ্যাকাসিও টেম্বে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির উৎপত্তিস্থল মালাউইর দিকে সরে গেছে। তবু আশঙ্কা করা হচ্ছে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ তেতে, জামবেজিয়া ও মানিকায় এ ঘূর্ণিঝড় প্রভাব ফেলবে। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার ও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা