× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রিসের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৯ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গ্রিসের রাজধানী ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪০ জন এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) গ্রিসের কোস্টগান্ডের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, শনিবার মধ্যরাতে নৌকাটি ডুবে যায়। এর পরপরই গাভদোসের দক্ষিণে জাহাজ ও বিমান নিয়ে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়। যা এখনো চলছে।

শনিবার একটি ভিন্ন ঘটনায়, মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজ একটি নৌকা থেকে ৪৭ অভিবাসীকে উদ্ধার করেছে। এই নৌকাটি গাভদোস উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিলোমিটার) দূর অবস্থান করছিল। অন্যদিকে একটি ট্যাঙ্কার দ্বীপটি থেকে ২৮ নটিক্যাল মাইল (৫২ কিলামিটার) দূরে আরও ৮৮ অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করেছে। 

প্রাথমিক তথ্যানুসারে, নৌকাগুলো একসঙ্গে লিবিয়া থেকে একসঙ্গে রওনা হয়েছিল।

গ্রিস ২০১৫-২০১৬ সালে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে প্রায় ১০ লাখ অভিবাসী গ্রহণ করেছে। যাদের বেশিরভাগই ডিঙ্গি নৌকায় সমুদ্র পাড়ি দেওয়ার মতো বিপজ্জনক পথে এসেছেন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা