প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১১:২৪ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১১:২৭ এএম
ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার ব্রাগা নেত্তো। ছবি : সংগৃহীত
ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার ব্রাগা নেত্তোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ । শনিবার (১৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটিতে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে অভ্যুত্থান চেষ্টার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে,ব্রাজিলের ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির মিডিয়া রিপার্ট অনুযায়ী, এই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ইস্টার্ন মিলিটারি কমান্ডের কাছে হস্তান্তর করা হবে। তাকে সেনাবাহিনীর হেফাজতে রাখা হবে।
প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট বোলসোনারো হেরে যাওয়ার পরও তাকে ক্ষমতায় রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে গত মাসে জেনারেল ওয়াল্টার ব্রাগা নেট্টোসহ ৩৫ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়।
ব্রাগা নেত্তো সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেরেছন। তিনি ব্রাজিলের ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বোলসোনারের রানিংমেট ছিলেন। তিনি বলসোনারোর শীর্ষ মিত্রদের একজন হিসেবেও পরিচিত।