× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১১:২৪ এএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১১:২৭ এএম

ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার ব্রাগা নেত্তো। ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার ব্রাগা নেত্তো। ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার ব্রাগা নেত্তোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ । শনিবার (১৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

দক্ষিণ আমেরিকার দেশটিতে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে অভ্যুত্থান চেষ্টার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে,ব্রাজিলের ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির মিডিয়া রিপার্ট অনুযায়ী, এই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ইস্টার্ন মিলিটারি কমান্ডের কাছে হস্তান্তর করা হবে। তাকে সেনাবাহিনীর হেফাজতে রাখা হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট বোলসোনারো হেরে যাওয়ার পরও তাকে ক্ষমতায় রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে গত মাসে জেনারেল ওয়াল্টার ব্রাগা নেট্টোসহ ৩৫ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়।

ব্রাগা নেত্তো সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেরেছন। তিনি ব্রাজিলের ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বোলসোনারের রানিংমেট ছিলেন। তিনি বলসোনারোর শীর্ষ মিত্রদের একজন হিসেবেও পরিচিত।

সূত্র : আলজাজিরা, সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা