প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১০:১১ এএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুতকারী দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শনিবার এক বিবৃতিতে এইচটিএসের সঙ্গে বাইডেন প্রশাসনের যোগাযোগের বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। প্রথমবারের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ বিষয়ে জানিয়েছেন। এই প্রথমবারের মতো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে সিরিয়ার এই বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে প্রকাশ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের 'বিদেশি সন্ত্রাসী সংগঠনের' তালিকার মধ্যে রয়েছে এইচটিএস। আর যুক্তরাষ্ট্র মূলত ধরনের তালিকাভুক্ত সন্ত্রাসী সংঘঠনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা এড়িয়ে চলে।
গত শনিবার জর্ডানের আকাবায় সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে সংলাপে যোগ দেন ব্লিঙ্কেন। সেখানে তিনি সিরিয়ার ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্রের বৃহত্তর লক্ষ্যের প্রেক্ষাপটে এইচটিএসের সঙ্গে তার আলোচনার বিষয়টি তুলে ধরেন।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেন,‘হ্যাঁ, আমরা এইচটিএস ও অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি।’
সূত্র : আলজাজিরা