× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের জন্য আরও ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২৯ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনের জন্য নতুন করে আরও ৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যভার গ্রহণের আগে কিয়েভকে শক্তিশালী করার জন্য বৃহস্পতিবার এ সহায়তা ঘোষণা করেছে ওয়াশিংটন। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানিয়েছেন, এটি বর্তমানে রাশিয়া ইউক্রেনে যে আক্রমণ চালাচ্ছে তা থেকে ইউক্রেনকে রক্ষার জন্য জরুরিভাবে প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের আরেকটি উল্লেখযোগ্য প্যাকেজ।

বিালঙ্কেন বিবৃতিতে জানিয়েছেন, প্যাকেজটির মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, আর্টিলারি গোলাবারুদ, ড্রোন, সাঁজোয়া যান, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল ও পারমাণবিক হামলা থেকে রক্ষার অন্যান্য সরঞ্জাম রয়েছে।

ট্রাম্প ক্ষমতায় আসলে তার প্রশাসন ইউক্রেনে সহায়তা কমিয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা, যুক্তরাষ্ট্র কিয়েভকে যে সহায়তা করছে ট্রাম্প বারবার তার সমালোচনা করেছেন। তাই দেশটির বিদায়ী প্রশাসন ইউক্রেনে যতটা সম্ভব সাহায্য দিতে কাজ করছে।

বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে যতটা সম্ভব ইউক্রেনকে সহায়তা করতে।

২০২২ সালের ফেব্রুয়ারিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে গত প্রায় তিন বছর ধরে ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। নানা ধরনের সামরিক সহায়তা পাঠাচ্ছে। চলতি মাসের শুরুতে ইউক্রেনের নিরাপত্তার জন্য আমেরিকা নতুন করে ৭২ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার সামরিক সহায়তা ঘোষণা করেছে। পরে আবার ৯৮ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলারের সামরিক সহযোগিতা ঘোষণা করেছে।

সূত্র : রয়টার্স, আলজাজিরা, বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা