× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবানন থেকে প্রথম ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৮ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি পর্যবেক্ষণ করতে বুধবার যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বৈরুত সফর করেছেন। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তারা লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের অন্যান্য অঞ্চলে এখনো তাদের সেনা মোতায়েন করা আছে। আর যেকোনো হুমকি মোকাবেলায় তারা অভিযান অব্যাহত রাখবে। 

এর আগে বুধবার লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইউএনআইএল-এর সঙ্গে সমন্বয় করে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরে তারা (লেবাননের) সেনাবাহিনী মোতায়েন শুর করেছে। তাছাড়া তারা শহরটিতে কোনো অবিস্ফোরিত অস্ত্র আছে কিনা তা স্ক্যান করে দেখছে। তাই তারা দেশটির বেসামরিক নাগরিকদের সে অঞ্চলে না যাওয়ার জন্য সতর্কও করেছে। 

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা যুদ্ধবিরতির জন্য বৈরুতে পর্যবেক্ষণ সদর দপ্তর পরিদর্শন করেছেন। একইসঙ্গে লেবাননের সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল জোসেফ আউনের সঙ্গেও দেখা করেছেন।

সূত্র : রয়টার্স, দ্য টাইমস অব ইসরায়েল 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা