× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না : বিক্রম মিশ্রি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৩ পিএম

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভারত শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না। 

তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো ‘একক রাজনৈতিক দল’ বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত ‘বাংলাদেশের জনগণের’ প্রতিই বেশি মনোযোগী।

গত সোমবার (৯ ডিসেম্বর) বিক্রম মিশ্রি আলোচনার জন্য বাংলাদেশ সফর করেন। এ সফর থেকে ফেরার পর গত বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেছেন। সেখানে দেশটির ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

দেশটির রাজধানী নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে এ ব্রিফটি চলেছে।

বিক্রম মিশ্রি জানিয়েছেন, শেখ হাসিনা তার ‘ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস’ ব্যবহার করে এসব বক্তব্য ও বিবৃতি দিয়ে চলেছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করছে না যা তাকে ভারতের মাটি থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ দেয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা