× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মসূত্রে নাগরিকত্ব

ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ৩৪% ভারতীয় নাগরিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৯ এএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১০:৫৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে জন্ম নেওয়ার শর্তে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ নেওয়া হলে ফেঁসে যেতে পারেন দেশটিতে বসবাসকারী ৩৪ শতাংশ ভারতীয়। 

প্রবাসী বাবা-মা অন্য দেশের নাগরিক হলেও যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই তাদের নবজাতক মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিধান রয়েছে আমেরিকায়। মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে দেড়শ বছরেরও বেশি সময় ধরে দেশটিতে বহাল রয়েছে এ ঐতিহাসিক বিধান। তবে এই শতবর্ষী বিধান সংশোধন করে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের কথা বারবার বলছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এই জোর তৎপরতা উদ্বিগ্ন করে তুলেছে দেশটিতে বসবাসরত এক-তৃতীয়াংশ প্রবাসী ভারতীয়দের।

২০২২ সালে মার্কিন আদমশুমারি অনুযায়ী, দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয়-আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে ৩৪ শতাংশ, অর্থাৎ ১৬ লাখের জন্ম যুক্তরাষ্ট্রের মাটিতে। ফলে তারা আইনগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক। যদি ট্রাম্প এই আইনটি বাতিল করেন, তাহলে এই ১৬ লাখ ভারতীয়-আমেরিকান নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, ‘যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনি ওই রাজ্যের নাগরিক হবেন।’

তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই আইন ‘হাস্যকর’। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও এই আইনের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত সেই আইন পরিবর্তন করেননি ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার সাফ জানিয়ে দিয়েছেন, ২০ জানুয়ারি শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ দেবেন তার মধ্যে এটিও থাকবে।

ট্রাম্প গত শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি (প্রবাসী) পরিবারগুলো ভাঙতে চাই না। তাই একমাত্র উপায়, সবাইকে একসঙ্গে তাদের (উৎস) দেশে ফেরত পাঠানো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা