× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামরিক আইন জারি

প্রেসিডেন্ট ইউনের কার্যালয়ে দক্ষিণ কোরিয়া পুলিশের তল্লাশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ১০:৪৪ এএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ১১:১৪ এএম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সামরিক আইন জারির ঘোষণা কেন্দ্র করে তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দেশটির একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিনহুয়া এ বিষয়ে জানিয়েছে।

প্রেসিডেন্ট ইউনের ঘোষিত জরুরি সামরিক আইনের নথিপত্র জব্দ করতে প্রেসিডেন্ট কম্পাউন্ডে প্রবেশ করে তল্লাশি অভিযান চালিয়েছেন একদল তদন্তকারী।

প্রেসিডেন্টের কার্যালয়ের পাশাপাশি ন্যাশনাল পুলিশ এজেন্সি, সিউল মেট্রোপলিটন পুলিশ ও ন্যাশনাল অ্যাসেম্বলি পুলিশ গার্ডের কার্যালয়েও এ তল্লাশি অভিযান চালানো হয়েছে।

অভিযানের সময় ইউন প্রেসিডেন্ট কার্যালয়ে ছিলেন না বলে জানা গেছে।

৩ ডিসেম্বর রাতে প্রেসিডেন্ট ইউন দেশটিতে সামরিক আইন জারি করেন। এতে জনরোষের মুখে পড়েন তিনি। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ইউনের এ সিদ্ধান্তের বিরোধিতা করে। তার সিদ্ধান্ত পাল্টানোর পক্ষে ভোট দেয়। যার ফলে কয়েক ঘণ্টার মাথায় পরদিন সকালে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা