× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার সন্তান হচ্ছেন রুপার্ট মারডকের সাম্রাজ্যের মালিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ০৯:০৬ এএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ১০:৫৬ এএম

রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত

রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত

ধনকুবের রুপার্ট মারডকের সুবিশাল মিডিয়া সাম্রাজ্যের বাস্তবিক উত্তরাধিকারী নিয়ে আইনি লড়াইয়ের আপাত নিষ্পত্তি হয়েছে। নিজের পারিবারিক ট্রাস্টের পরিবর্তন ও মৃত্যুর পর বড় ছেলেকে এর নিয়ন্ত্রণ দিতে এ ‘মিডিয়া মোগল’-এর আবেদন নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেভাদার কোর্ট কমিশনার।

এ আইনি লড়াইয়ে ৯৩ বছর বয়সি রুপার্ট মারডকের প্রতিপক্ষ ছিলেন তারই আরও তিন সন্তান। এখন তারাও বাবার মৃত্যুর পর নিউজ করপোরেশন ও ফক্স নিউজের নিয়ন্ত্রণ পাবেন।

১৯৯৯ সালে রুপার্ট মারডক নিজের পারিবারিক ট্রাস্ট গড়ে তোলেন। এখন তিনি চাইছেন তার মৃত্যুর পর বড় ছেলে লাচলান মারডক উত্তরাধিকার হবেন। (লাচলানের) ভাইবোন প্রুডেন্স মারডক, এলিজাবেথ মারডক ও জেমস মারডকের কোনো ধরনের ‘হস্তক্ষেপ’ ছাড়াই লাচলান বাবার গড়া ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে পারবেন, এটাই ছিল তার চাওয়া।

নেভাদার কমিশনার বলেছেন, বিষয়টি নিয়ে রুপার্ট আর লাচলান ‘খারাপ ধারণা’ পোষণ করতেন এবং খুবই ‘সচেতনভাবে এমন হেঁয়ালিপূর্ণ’ উদ্যোগ নিয়েছেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা