× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মমতার মন্তব্য

আপনারা দখল করবেন আর আমরা ললিপপ চুষব?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৫ এএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১১:০৪ এএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশ থেকে কলকাতা দখল করতে গেলে বসে বসে ললিপপ চুষবেন না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘আপনারা বাংলা, বিহার, ওড়িশা দখল করবেন আর আমরা ললিপপ চুষব? এমনটি ভাববেন না।’ বাংলাদেশের কিছু ব্যক্তির ‘কলকাতা দখল’ করে নেওয়ার বিষয়ে করা সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাজ্যের বিধানসভায় এ কথা বলেন মমতা। 

নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মুখ্যমন্ত্রী মমতা গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে রাজ্যের শান্তি-শৃঙ্খলাকে প্রভাবিত করে এমন কোনো উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি বলেন, ‘প্রতিবেশী বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় সবাই উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টানরা দাঙ্গা শুরু করেন না। সমাজ-বিরোধীরা দাঙ্গা শুরু করে। আমাদের এমন কোনো মন্তব্য করা উচিত নয়; যা বাংলায় খারাপ পরিস্থিতি তৈরি করে। তবে আমি খুশি যে, বাংলাদেশে নিপীড়নের ঘটনায় এখানে হিন্দু ও সংখ্যালঘু মুসলিমÑ উভয়ই প্রতিবাদ করছে। এটা আমাদের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রকাশ।’

তিনি বলেন, ‘সংখ্যালঘু নেতারা সমাবেশ করতে চেয়েছিলেন। আমি তাদের নিষেধ করেছি। অনেক মানুষ এটিকে সুযোগ হিসেবে ব্যবহার করছে। তারা আরেকটি দাঙ্গা শুরু করতে চায়। আমরা দাঙ্গা চাই না। শান্তি চাই।’ 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা