প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৫ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০ পিএম
ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। শনিবার (৭ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শনিবার রাতে দামেস্ক থেকে ১০ কিলোমিটার দূরে জেরমানা শহরতলির কেন্দ্রে থাকা হাফিজ আল-আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। তাদের বেশিরভাগই দ্রুজ শহরতলীর বাসিন্দা।
রবিবার (৮ ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশের ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যান। এরপর সিরিয়ার বিক্ষোভকারীরা বিদ্রোহীদের প্রতি সমর্থন জানাতে দামেস্কে সাবেক প্রেসিডেন্টের আরও একটি ভাস্কর্য ভেঙে ফেলেন।
একটি ভিডিওতে দেখা যায়, বিদ্রোহীদের সমর্থনকারী বিক্ষোভকারীরা ভাস্কর্যর মাথা গাড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন। লাতিাকিয়া শহরেও সাবেক এই প্রেসিডেন্টের একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। ভাস্কর্য ভাঙার সময় বিক্ষোভকারীরা উল্লাস করছেন।
১৯৭০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত প্রায় ৩০ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফেজ আল-আসাদ। ২০০০ সালে তিনি মারা যান। এরপর সিরিয়ার ক্ষমতায় আসেন তার ছেলে বাশার আল-আসাদ। প্রায় দুই দশকেরও বেশি সিরিয়া শাসন করেছেন তিনি।
সূত্র : রয়টার্স, নিউজ ১৮, দ্য টাইমস অব ইন্ডিয়া