প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১১:৫৫ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৫২ পিএম
অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন এক সিরিয়ার বিদ্রোহী। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সিরিয়া থেকে তোলা। ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। রবিবার (৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
রবিবার এক বিবৃতিতে সিরিয়ার বিদ্রোহীরা ‘দামেস্ককে মুক্ত’ ঘোষণা্ করেছে।
মিলিটারি অপারেশনস কমান্ড টেলিগ্রামে এক পোস্টে লিখেছে,‘আমরা দামেস্ক শহরকে স্বৈরাচারী বাশার আলি-আসাদ থেকে মুক্ত ঘোষণা করছি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে,‘সারা বিশ্বে বাস্তুচ্যুতদের বলতে চাই, মুক্ত সিরিয়া আপনাদের জন্য অপেক্ষা করছে।
এর আগে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার পর এর উত্তরে কুখ্যাত সেদনায়া কারাগারের নিয়ন্ত্রন নেওয়ার দাবি করেছে। একইসঙ্গে ওই কারাগারের সব বন্দিদের মুক্তি দেওয়ারও দাবি করেছে।
সূত্র : সিএনএন