সিরিয়া
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১১:১০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬ পিএম
সেদনায়া কারাগার কমপ্লেক্সের একটি উপগ্রহ চিত্র। ছবি : সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী কুখ্যাত সেদনায়া কারাগারের সব বন্দিদের মুক্তি দেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। রবিবার (৮ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সেদনায়া এমন একটি কারাগার যাকে একসময় জাতিসংঘ ‘মানব কসাইখানা’ বলে অভিহিত করেছিল। জানা গেছে, এখানে হাজার হাজার বিরোধী সমর্থককে নির্যাতন ও হত্যা করা হয়েছিল। বর্তমানে আরও কয়েক হাজার মানুষ এখানে আটক থাকত পারে বলেও ধারণা করা হচ্ছে।
মানবাধিকার গোষ্ঠগিুলো জানিয়েছে, এই কারাগারের বন্দিদের ওপর ভয়াবহ নির্যাতন চালায় সরকারি বাহিনী।
হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) টেলিগ্রামে ঘোষণা দিয়েছে, এই কারাগারের বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। আর এই মুক্তি দওেয়ার ঘটনাকে সেদনায়ায় ‘অবিচারের যুগের সমাপ্তি’ বলে অভিহিত করেছে। আর বলেছে,‘আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কারাগার থেকে বহু মানুষ বের হচ্ছে। তবে বিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।
সেদনায়া কারাগারের বন্দি ও নিখোঁজ সংগঠন জানিয়েছে, মুক্তি পাওয়া বন্দিরা দামেস্কের নিকটবর্তী শহর মানিনের দিকে যাচ্ছেন।