× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্নিকাণ্ডের পাঁচ বছর পর খুলছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৪:০৭ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৫:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় সাড়ে পাঁচ বছর পর আজ শনিবার থেকে আবারও আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল। শনিবার (৭ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

শনিবার প্যারিসে এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। তাতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন বিশ্বনেতা উপস্থিত থাকবেন।

২০১৯ সালের ১৫ এপ্রিল সন্ধ্যায় নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ আগুন লাগে। এ ভয়াবহ আগুনে ক্যাথেড্রালের চূড়া ও ছাদ ধসে পড়ে। যা প্রধান বেল টাওয়ার ও পুরো অবকাঠামোকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। তবে, অল্পের জন্য তা ধ্বংস হয়নি। তখন বিশ্বজুড়ে টেলিভিশনের দর্শকরা ও ঘটনাস্থলে থাকা প্যারিসের বাসিন্দারা এ ভয়াবহ দৃশ্যটির সাক্ষী হয়েছিলেন। তবে, দ্রুত এটি সংস্কারের মাধ্যমে পুনরুদ্ধার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফরাসি এই প্রেসিডেন্ট সেই ভয়াবহ ঘটনার কথা স্মরণ করে বলেছেন,‘সেদিন পৃথিবী কেঁপে উঠেছিল।’

শুক্রবার গভীর রাতে মাখোঁর কার্যালয় ও প্যারিসের ডায়োসিস জানিয়েছে, প্রচণ্ড বাতাসের কারণে পুরো উদযাপনটিই ক্যাথেড্রালের ভেতরে করা হতে পারে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, মাখোঁ ক্যাথেড্রালের বাইরে ভাষণ দেবেন। 

গায়কদলের সদস্য সিসিলিয়া ডি ভার্গাসের এ এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি বলেছেন,‘আমি ভয় পাচ্ছি যে আমি যখন (নটরডেম ক্যাথেড্রালে) প্রবেশ করব তখন আমি মাটিতে পড়ে যাব। কারণ এটি খুব আবেগময় মুহূর্ত হবে।’ 

ক্যাথেড্রালটি সংস্কার করতে প্রায় ৭০ কোটি ইউরো খরচ হয়েছে। বিভিন্ন অনুদানের অর্থে সংস্কার কাজটি সম্পন্ন করা হয়েছে । আশঙ্কা করা হচ্ছিল, এটি আবার চালু করতে কয়েক দশক লেগে যেতে পারে। তবে তা মাত্র পাঁচ বছরেই করা সম্ভব হয়েছে।

ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতার কারণে নটর ডেম ক্যাথেড্রালের মতো একটি জনপ্রিয় স্থাপনা পুনরুদ্ধারে জাতীয় কৃতিত্বের অনুভূতি অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। রাজনৈতিক সংকটে ফ্রান্সে এখনো শক্তিশালী কোনো সরকারব্যবস্থা নেই। এ ছাড়া বড় রকমের বাজেট–ঘাটতিতে আছে দেশটি।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা