× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কঙ্গোতে ‘অজ্ঞাত রোগে’ ৭৯ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৫:০১ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়াঙ্গো প্রদেশে একটি ‘অজ্ঞাত রোগ’ ছড়িয়ে পড়েছে। এই ‘অজ্ঞাত রোগে’ এখন পর্যন্ত অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে।

বিবৃতিটিতে জানানো হয়েছে, রোগটির উৎস এখনো অজানা। রোগের প্রকৃতি সনাক্ত করতে একটি বিশেষ প্রতিক্রিয়া দলকে মাঠে (ঘটনাস্থলে) পাঠানো হয়েছে। আক্রান্ত এলাকার জনসাধারণকে জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।  

এই রোগের কারণে প্রায়ই জ্বর, তীব্র মাথাব্যাথা, শ্বাসকষ্ট ও রক্তাল্পতার মতো লক্ষণগুলো দেখা যাচ্ছে। এটি প্রাথমিকভাবে নারী ও শিশুদের বেশি প্রভাবিত করে।

এদিকে প্রদেশটির ভাইস গভর্নর রেমি সাকির বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই রোগে মঙ্গলবার পর্যন্ত ৬৭ থেকে ১৪৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। 

রোগের উৎপত্তিস্থল জানার চেষ্টা চলছে।  আক্রান্তদের সহায়তায় প্রদেশটিতে মেডিকেল টিম কাজ করছে।

দেশটির কর্তৃপক্ষ কোয়াঙ্গোতে এই রোগের উত্থান সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করেছে।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা