× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৪:২৩ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পদত্যাগের দাবিতে আজ থেকে দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ শুরুর পরিকল্পনা করেছেন বিক্ষোভকারীরা। কিছু কিছু জায়গায় ইতোমধ্যেই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভকারীরা দেশটির দ্বিতীয় বৃহৎ শহর বুসানে আগামী সপ্তাহের প্রতিদিন একটি করে সমাবেশ করার পরিকল্পনা করছেন।   

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াংজুতে আজ সন্ধ্যায় মোমবাতি মিছিল অনুষ্ঠিত হবে। প্রায় ১ হাজার নাগরিক তাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দায়েগু ও পোহাং এবং দক্ষিণাঞ্চলীয় জেজু দ্বীপে বিকালে একই ধরনের সমাবেশের পরিকল্পনা করছেন বিক্ষোভকারীরা। 

দক্ষিণ কোরিয়ার প্রধান শ্রমিক ইউনিয়ন আয়োজিত অনির্দিষ্টকালের জন্য সাধারণ বিক্ষোভও শুরু হয়েছে। 

মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করে দেশটির প্রেসিডেন্ট ইওল। তীব্র প্রতিবাদ ও বিক্ষোখের মুখে পরে এর কয়েক ঘণ্টা পর তা উঠিয়ে নেওয়ার ঘোষণাও দেন তিনি। কিন্তু বিরোধীদলের পাশাপাশি সাধারণ জনগণেরও বিরাগেভাজন হয়ে ওঠেন তিনি। সামরিক আইন প্রত্যাহার করা সত্ত্বেও এখন তার পদত্যাগের দাবি ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা