প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:৪৫ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনকে ৭২ কোটি ৫০ লাখ ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে দেশটির জরুরি প্রয়োজন মেটাতে সোমবার (২ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার।
প্রতিরক্ষা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ প্যাকেজে থাকা অস্ত্রের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা সক্ষমতা, রকেট সিস্টেম ও আর্টিলারি এবং ট্যাংক বিধ্বংসী অস্ত্র।
গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের আরেকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ সরবরাহ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এই বিধান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ঘোষণার সংস্করণে জানিয়েছে, প্রতিরক্ষা বিভাগের স্টক থেকে পূর্বে প্রয়োগ করা প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির অধীনে অস্ত্রগুলো সরবরাহ করা হবে।
সূত্র : সিনহুয়া