× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্য জালিয়াতি কাণ্ডে ব্রিটিশমন্ত্রীর পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৩ পিএম

যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী লুইস হাই। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী লুইস হাই। ছবি : সংগৃহীত

২০১৩ সালে নিজের হারিয়ে যাওয়া একটি মোবাইলকে কেন্দ্র করে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী লুইস হাই। পার্লামেন্টের সদস্য হওয়ার আগে একটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন ব্রিটিশ এই এমপি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লুইস হাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন।

২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান তার ফোনটি চুরি হয়ে গেছে। যদিও ছিনতাই হওয়া ফোনটি এক বছর পর ফেরত পান লুইস হাই, তবে এ বিষয়টি পুলিশের কাছে গোপন করা হয়েছিল। এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল পদত্যাগ করা এই মন্ত্রীকে।

ওই ঘটনাকে নিজের ভুল হিসেবে বর্ণনা করেছেন হাই। তবে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে বলে মনে করেন ব্রিটিশ এই মন্ত্রী। যার ফলে নিজে থেকেই মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি।

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা