× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলেপ্পোতে বিদ্রোহীদের প্রবেশ

আসাদের সমর্থনে সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১১:০৬ এএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও সেনাবাহিনীর সমর্থনে আলেপ্পোতে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এমনটাই জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রবিবার (১ ডিসেম্বর) রুশ বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

শনিবার সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে,আলেপ্পো শহরে প্রবেশ করেছে ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম বিদ্রোহীরা। এই বিদ্রোহীদের দ্বারা পরিচালিত একটি বড় হামলায় তাদের কয়েক ডজন সেনা নিহত হয়েছেন। যা কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর দেশটির সেনাবাহিনীকে পুনরায় মোতায়েন করতে বাধ্য করেছে।

হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস একসময় নুসরাত ফ্রন্ট নামে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক ও অন্যান্য রাষ্ট্রগুলো এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছে। আর আসাদ মস্কোর ঘনিষ্ঠ মিত্র। তাই এই গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্টকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে রাশিয়া।

ওয়াশিংটনে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত ৪৮ ঘণ্টা ধরে দেশটির আঞ্চলিক রাজধানীগুলোর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা