× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা করছে ইরান : আইএইএ-এর প্রতিবেদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৭:৪০ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৭:৪৬ পিএম

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ছয় হাজারেরও বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে ইরান। এ বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) অবহিত করেছে দেশটি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাটির এক গোপণ প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

শুক্রবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইরান। এমন সময় এ প্রতিবেদন প্রকাশ করা হলো।

বার্তা সংস্থা রয়টার্স আইএইএ-এর গোপনীয় প্রতিবেদনটি দেখেছে। গত সপ্তাহে আইএইএ-এর ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরস ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে পাস হওয়া একটি প্রস্তাবের জবাবে ইরান কী বোঝাতে চেয়েছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে 

উৎপাদন সক্ষমতা বাড়ানোর মানে হলো ইরান আরও দ্রুত সময়ের মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এতে পারমাণবিক বিস্তারের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইরান পরমাণু অস্ত্র চাওয়ার কথা অস্বীকার করলেও পশ্চিমা শক্তিগুলো বলছে, ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধতায় কেন ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তার কোনো ব্যাখ্যা দেয়নি ইরান। পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ বিশুদ্ধতা প্রয়োজন হয়। আর ৬০ শতাংশ বিশুদ্ধতার মানটি এ মানের খুব কাছাকাছি।

ইরান নতুন সেন্ট্রিফিউজের ক্ষেত্রে ৫ শতাংশ বিশুদ্ধতার কথা বলেছে, যা ৬০ শতাংশ থেকে অনেক কম।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনার্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই ইউরোপীয় শক্তিধর দেশগুলোর সঙ্গে মতৈক্যের জায়গাগুলো খুঁজে বের করতে চাইছে ইরান। অবশ্য পরবর্তী সময় সহজেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরিবর্তন করতে পারবে দেশটি। তাই বিশুদ্ধতা কম হওয়ার বিষয়টিকে ইরানের সমঝোতামূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। 

সূত্র : রয়টার্স, আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা