× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর অভিযানে ৪ সন্ত্রাসী নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৬:২৭ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৬:৩২ পিএম

টহলরত পাকিস্তানের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

টহলরত পাকিস্তানের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গোয়েন্দা বাহিনীর অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী প্রদেশের খাইবার জেলায় অভিযানটি চালিয়েছে।

আইএসপিআর বলেছে, ‘সামরিক অভিযানের সময় সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান মোকাবেলা করেছে।’

আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানের সময় চার সন্ত্রাসী নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে, আহতরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।  

ওই এলাকা থেকে অন্য সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে অভিযান চালানো হচ্ছে।

সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা