× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়া-লেবানন সীমান্তে ১০ ক্রসিংয়ে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ০৯:০৬ এএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১০:৫৮ এএম

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ধোঁয়া উঠছে। গত বুধবার (২০ নভেম্বর) মধ্য সিরিয়ার পালমিরা শহর থেকে তোলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ধোঁয়া উঠছে। গত বুধবার (২০ নভেম্বর) মধ্য সিরিয়ার পালমিরা শহর থেকে তোলা। ছবি : সংগৃহীত

সিরিয়া ও লেবাননের মধ্যকার ১০টি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিং লক্ষ করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জনের বেশি।

বুধবার (২৭ নভেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও পর্যবেক্ষক গোষ্ঠীগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

বুধবার মধ্যরাতের পর এ হামলাগুলো চালানো হয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি বিমানগুলো প্রথমবারের মতো উত্তর-পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশের গ্রামাঞ্চলের আল-আরিদা এলাকায় আনুষ্ঠানিক ক্রসিংয়ে আঘান হেনেছে। পাশাপাশি দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের দাবুসিহ ও জোসিয়েহ এলাকায় সরকারি ক্রসিংগুলোয়ও আঘাত হেনেছে।

পর্যবেক্ষক গোষ্ঠীটি আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী হোমসের গ্রামীণ এলাকায় ওয়াদি খালেদের অনানুষ্ঠানিক ক্রসিংয়ে এবং সিরিয়া ও লেবাননকে বিভক্তকারী আল-কবির নদীর ওপর অবস্থিত তিনটি সেতুতেও বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আল-আরিদা ক্রসিংয়ে অন্তত ১৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শাম এফএম রেডিওর প্রতিবেদনে জানানো হয়েছে, হোমসের দাবুসিয়েহ ক্রসিংয়ে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন।

ইসরায়েলি সামরিক বাহিনী দামেস্কের গ্রামাঞ্চলে সেরঘায়া ও জাবাদানি শহরের কাছে জুরুদ কুসায়া ও জুরুদ নবী শিট এলাকায় অনানুষ্ঠানিক ক্রসিং লক্ষ করে বিমান হামলা চলিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অবজারভেটরি জানিয়েছে, বুধবার সকালের দিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। আর এ উত্তেজনা সিরিয়া থেকে হিজবুল্লাহর সম্ভাব্য সরবরাহের পথ বিচ্ছিন্ন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা