× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন-মাখোঁ : লেবানন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১০:৪১ এএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১৬:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লেবাননে যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) লেবাননের চারটি জ্যেষ্ঠ সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে জানিয়েছে।

এ প্রসঙ্গে ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা কাছাকাছি আছি। কিন্তু সবকিছু সম্পন্ন না করা পর্যন্ত কিছুই করা হবে না।’

ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। জেরুজালেমে ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি আনুমোদনের বিষয়ে বৈঠক করবে ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে ওই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠকের উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতির চুক্তির খসড়া অনুমোদন করা।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, যেকোনো চুক্তির আওতায় ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর সক্ষমতা ইসরায়েল বজায় রাখবে। তবে, এর আগে ইসরায়েলকে এমন অধিকার দেবে এমন শব্দচয়নে আপত্তি জানিয়েছিল লেবানন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, দুই পক্ষের (ইসরায়েল ও হিজবুল্লাহ) মধ্যে ব্যবধান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের এখনও কিছু পদক্ষেপ নিতে হবে।

সূত্র : রয়টার্স
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা