প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ০৯:০৩ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১০:৫৬ এএম
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একজন বিচারক নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ফেডারেল ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
মামলাটিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, ক্ষমতায় থাকাকালে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তিনি অবৈধভাবে পাল্টে দেওয়ার চক্রান্ত করেছিলেন। নির্বাচনে হেরে যাওয়ার পরও তিনি ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন।
দেশটির বিচার বিভাগের নীতি অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করা নিষিদ্ধ। বিচার বিভাগের এ নীতির উল্লেখ করে কৌঁসুলিরা আদালতের কাছে ২০২০ সালের নির্বাচনী মামলা ও দ্বিতীয় আরেকটি মামলা খারিজ করার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে দেশটির স্থানীয় সময় সোমবার এ রায়টি আসে। যুক্তরাষ্ট্রের জেলা জজ তানইয়া সুটকান এ রায়টি দিয়েছেন।
এ মামলা প্রসঙ্গে কৌঁসুলিরা জানিয়েছেন, বিচার বিভাগের নীতি অনুযায়ী ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার আগে মামলাটি খারিজ করে দিতে হবে।
সূত্র : জিও নিউজ