× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নে ইইউর উদ্যোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ০৯:১১ এএম

লেবাননের দক্ষিণে টায়ারে ইসরায়েলের বিমান হামলার পর তোলা। ছবি : দ্য গার্ডিয়ান

লেবাননের দক্ষিণে টায়ারে ইসরায়েলের বিমান হামলার পর তোলা। ছবি : দ্য গার্ডিয়ান

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে দৃশ্যমান অগ্রগতি নেই। সমস্যা সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে এবার ইউরোপীয় ইউনিয়নকে এগিয়ে আসতে দেখা গেছে। 

তবে, যুদ্ধবিরতি প্রস্তাব আলোচনার মুখেই লেবাননের সেনাদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি উত্তর গাজার বাসিন্দাদের এলাকা ত্যাগেরও কড়া নির্দেশনা দিয়েছে আইডিএফ। নির্দেশনার পরপরই এক হামলায় উত্তর গাজায় ৩৫ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ইউরোপীয় ইউনিয়নের ফরেইন পলিসি চিফ জোসেফ বোরেল জানান, ইসরায়েল সরকার ও হিজবুল্লাহর ওপর যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করা শুরু করেছে তারা। তিনি বলেন, ‘আমরা সামনে একটি সমাধানই দেখি। তা হলো যুদ্ধবিরতি বাস্তবায়ন করা। তিনি গাজায় যুদ্ধবিরতির প্রসঙ্গ নিয়ে অবশ্য কোনো আলোচনা করেননি। 

রবিবার (২৪ নভেম্বর) ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। ঘটনাটি লেবাননের টায়ার শহরে। 

লেবাননের উপকূলীয় অঞ্চলে টায়ার ও নাকোরার মধ্যবর্তী স্থানে ইসরায়েলি বাহিনী বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের সামরিক বাহিনীর ওপর হামলাকে দুর্ঘটনা আখ্যা দিয়েছে। তাদের মতে, এই হামলা হিজবুল্লাহর বিরুদ্ধে ছিল। 

লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি অভিযোগের আঙুল তুলেছেন যুক্তরাষ্ট্রের ওপর। তিনি এ হামলার পর জানান, যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে বলেই ইসরায়েল এভাবে রক্তাক্ত অভিযান পরিচালনা করছে খামখেয়ালিভাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা