× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপ-২৯ জলবায়ু চুক্তি

বছরে ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১২:০৩ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ১৭:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করতে বছরে ৩০ হাজার কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে ধনী দেশগুলো। রবিবার (২৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় তহবিল নিয়ে সমঝোতার জন্য অতিরিক্ত ৩৩ ঘণ্টা সময় লেগেছে। শেষ পর্যন্ত লম্বা সময় আলোচনার পর প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হয়েছেন। 

সেখানে সিদ্ধান্ত হয়েছে, যে ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তারা ২০৩৫ সাল পর্যন্ত প্রতিবছরই জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে ৩০ হাজার কোটি ডলার করে দেবে। 

জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থার প্রধান সাইমন স্টিয়েল বলেছেন, ‘এটি একটি কঠিন কাজ ছিল। কিন্তু আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পেরেছি।’

কিন্তু গত বছর দেশগুলোকে 'জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার' জন্য যে আহ্বান জানানো হয়েছিল সে বিষয়ে এবারের সম্মেলনেও কোনো চুক্তি করা সম্ভব হয়নি। শনিবার বিকালে উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি  জলবায়ুর পরিবর্তনের কারণে যে দেশগুলো বিশেষভাবে জলবায়ু ঝুঁকিতে রয়েছে সেগুলোও নাটকীয়ভাবে আলোচনা থেকে বেরিয়ে এসেছে। 

কিন্তু রবিবার স্থানীয় সময় রাত ৩টায় চুক্তিতে কিছু পরিবর্তন আনার পর চুক্তিটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। এ সময় হর্ষধ্বনী ও করতালির মাধ্যমে অনেকে এর প্রশংসা করেন। তবে ভারতের পক্ষ থেকে দেওয়া এক ক্ষুব্ধ বক্তব্য প্রমাণ করে যে তীব্র হতাশা রয়েই গিয়েছে।

লীলা নন্দন সম্মেলনে অর্থের এই পরিমাণকে খুব সামান্য বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন,‘আমরা এটা মেনে নিতে পারি না... প্রস্তাবিত লক্ষ্য আমাদের জন্য কোনো সমস্যার সমাধান করবে না।’

তখন সুইজারল্যান্ড, মালদ্বীপ, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কিছু দেশও এর প্রতিবাদ জানায়।জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক ব্যবহার কমিয়ে আনার জন্য চুক্তিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুর্বল বলে দাবি করেন এসব দেশের প্রতিনিধিরা।

সূত্র : বিবিসি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা