× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমান হামলার হুমকি, কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১৮:২০ পিএম

কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি : রয়টার্স

কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি : রয়টার্স

বিমান হামলার হুমকির মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বুধবার কিয়েভের দূতাবাসে বড়সড় বিমান হামলা হতে পারে, এমন 'সুনির্দিষ্ট তথ্য' পাওয়ার পর তারা দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয়। 

সম্ভাব্য বিমান হামলার সতর্কতা হিসেবে কিয়েভে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার ইউক্রেন মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর পর আজ এই সতর্কতা জারি করা হলো। 

চলমান পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সংশোধিত পরমাণু নীতিমালায় সাক্ষর করেছেন। এই নীতি অনুযায়ী, পরমাণু শক্তিধর কোনো দেশের সমর্থনে পরমাণু শক্তিহীন কোনো দেশ রাশিয়ায় আক্রমণ চালালে একে 'সম্মিলিত হামলা' হিসেবে দেখা হবে। এর জবাবে পরমাণু অস্ত্রও ব্যবহার করতে পারে মস্কো।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা