× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌন কেলেঙ্কারিতে ফাঁসলেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১৬:২৪ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১৬:২৮ পিএম

ম্যাট গেটজ। ছবি : সংগৃহীত

ম্যাট গেটজ। ছবি : সংগৃহীত

ট্রাম্প প্রশাসনে অ্যাটর্নি জেনারেল হতে যাওয়া ম্যাট গেটজের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটিতে (এথিকস কমিটি) সাক্ষ্য দিয়েছেন দুই নারী। তারা জানিয়েছেন, ‘যৌন সুবিধা’ দেওয়ার বিনিময়ে ম্যাট গেটজ তাদের অর্থ পরিশোধ করেছেন। গত সোমবার (১৮ নভেম্বর) সিএনএনের এরিন বারনেট আউটফ্রন্ট অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওই দুই নারীর এক আইনজীবী জোয়েল লেপার্ড এ তথ্য জানিয়েছেন।

যৌন নিপীড়নের অভিযোগে গেটজের বিরুদ্ধে তদন্ত চালিয়েছিল নৈতিকতাবিষয়ক কমিটি। তবে ট্রাম্প তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেওয়ায় কার্যত সে তদন্তের সমাপ্তি ঘটেছে। তদন্ত প্রতিবেদনটি সবার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছে কমিটি। আজ বুধবার কমিটির বৈঠকে বসার কথা।

নৈতিকতাবিষয়ক কমিটি তৎকালীন ‘অপ্রাপ্তবয়স্ক’ ওই নারীরও বক্তব্য শুনেছে। কংগ্রেসের তদন্তের ব্যাপারে জানা আছে, এমন দুইটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

বারনেটকে লেপার্ড বলেন, ২০১৭ সালের জুলাইয়ে তাকে (দুই নারীর একজন) একটি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রতিনিধি পরিষদে দেওয়া জবানবন্দিতে তিনি জানিয়েছেন, পুলের পাশ দিয়ে হাঁটার সময় ডান দিকে মোড় নিতেই তিনি দেখতে পান, তার বান্ধবী ও গেটজ যৌনকর্মে লিপ্ত। ওই সময় তার বান্ধবীর বয়স ছিল ১৭ বছর। 

লেপার্ডে আরও জানিয়েছেন, তার দুই মক্কেলই কংগ্রেসের প্যানেলে সাক্ষ্য দিয়ে বলেছেন, যৌনকর্মের জন্য গেটজের কাছ থেকে অর্থ পেয়েছেন তারা। ২০১৭ সালের গ্রীষ্ম থেকে ২০১৯ সালের শুরু পর্যন্ত সাধারণত ভেনমো কিংবা পেপলের মাধ্যমে অর্থগুলো পরিশোধ করা হয়। 

লেপার্ডের বক্তব্য অনুযায়ী, অনেক অনুষ্ঠানেই তাঁর মক্কেলরা গেটজের কাছ থেকে অর্থ পেয়েছেন। সুনির্দিষ্ট করে অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্ক কিংবা যৌন সম্পর্কের জন্য অর্থ পরিশোধের কথা অস্বীকার করেছেন গেটজ। লেপার্ডের মক্কেলের বক্তব্য অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে গেটজের যৌন সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর এক মুখপাত্র সিএনএন-কে বলেন, ‘মেরিক গারল্যান্ডের বিচার বিভাগ ম্যাট গেটজকে খালাস দিয়েছে, তাকে অভিযুক্ত করেনি।’ 

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা