× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামাস আর কখনও গাজা শাসন করতে পারবে না : গাজা সফরে নেতানিয়াহু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১১:২৩ এএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১২:০৭ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকা সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবারের (১৯ নভেম্বর) এ সফরে তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পরে হামাস আর কখনও এ ফিলিস্তিনি উপত্যকা শাসন করবে না।

বুধবার (২০ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

নেতানিয়াহু ফিলিস্তিনি স্বাধীনতাকামী এ সংগঠনটি নির্মূল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

নেতানিয়াহু আরও জানিয়েছেন, ইসরায়েল এখনও হামাসের হাতে জিম্মি বাকি ১০১ ইসরায়েলিকে খুঁজে বের করার চেষ্টা ছাড়েনি। ধারণা কর হচ্ছে, জিম্মিরা এখনও অবরুদ্ধ গাজা উপত্যকায়ই রয়েছে। এ ছাড়া তিনি প্রত্যেক জিম্মিকে ফিরিয়ে দেওয়ার জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন।

ইসরায়েলি জিম্মিদের ক্ষতির চেষ্টাকারীকে হুঁশিয়ার করে নেতানিয়াহু বলেছেন, ‘যে-কেউ আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস করবে, তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দেব।’

তিনি আরও বলেন, ‘যিনি আমাদের কাছে একজন জিম্মিকে (হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মি) ফিরিয়ে আনবেন, তাকে ও তার পরিবারকে নিরাপদে বেরিয়ে আসার একটি সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দটি আপনার; তবে ফলাফল একই হবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে গাজা সফরের সময় একটি রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেছেন। এ সফরে তিনি গাজার স্থলভাগে ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা পরিচালিত সামরিক অভিযানগুলোর কার্যক্রম কীভাবে চলছে তার প্রত্যক্ষ ব্রিফিংও নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা