× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডুবন্ত বান্ধবীকে বাঁচাতে ঝাঁপ সুইমিং পুলে, মারা গেলেন সবাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ১১:৪৪ এএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪ ১১:৫৬ এএম

পুলিশ বলছে রিসোর্টের অংশে নিরাপত্তার ত্রুটি ছিল। ছবি : এনডিটিভি

পুলিশ বলছে রিসোর্টের অংশে নিরাপত্তার ত্রুটি ছিল। ছবি : এনডিটিভি

তিন বান্ধবী ছুটিতে সমুদ্রের কাছে একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন। তাদের আর জীবিত ফেরা হলো না। ভারতের কর্ণাটকের মাঙ্গালুরুতে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। ওই তিন বান্ধবী রিসোর্টের সুইমিং পুলের পানিতে ডুবে মারা গেছেন। সিসিটিভির ফুটেজে সে চিত্র ধরা পড়েছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিনজন হলেন নিশিতা এমডি, পার্বতী এস এবং কার্তানা এন। তারা তিনজনই ইঞ্জিনিয়ারিং বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছুটিতে ভাজকো সমুদ্রসৈকতের একটি রিসোর্টে গিয়েছিলেন। সেখানে একটি সুইমিং পুলে নেমে এমন করুণ পরিণতি ডেকে আনেন তারা।

ফুটেজে দেখা যায়, একজন সুইমিং পুলে নামার পর হঠাৎ এর পানির গভীরে চলে যান। এ সময় আরেকজন তাকে বাঁচাতে পুলে নেমে পড়েন। তিনি চেষ্টা করে ব্যর্থ হলে তৃতীয় জন তাদের দুজনকে বাঁচাতে নেমে পড়েন সুইমিং পুলে। এতে তিনজনই পানিতে ডুবে মারা যান।

পুলিশ জানিয়েছে, তাদের মৃতদেহ পুলে ভাসতে দেখে রিসোর্টের একজন কর্মী পুলিশকে জানান। ঘটনার সময় সেখানে কোনো লাইফ গার্ড ছিলেন না। এমনকি পুলের গভীরতা সম্পর্কে কোনো নির্দেশনাও ছিল না।

মালালুরু পুলিশ কমিশনার অনুপম আগারওয়াল বলেন, পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। রিসোর্টে নিরাপত্তাব্যবস্থা দুর্বল থাকায় তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা