× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতানিয়াহুর বাসভবনে ফের হামলা, আটক ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৪:২৬ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৬:২৯ পিএম

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সিজারিয়ায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে তিনজনকে আটক করেছে দেশটির পুলিশ। 

রবিবার (১৭ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ বিষয়ে জানিয়েছে।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার এ হামলার ঘটনাটি ঘটেছে। বোমা দুটি নেতানিয়াহুর বাড়ির বাগানে গিয়ে পড়েছে। হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

রবিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইসরায়েল কাটজ সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, ‘এ ঘটনা সব সীমারেখা (রেডলাইন) অতিক্রম করে গেছে।’

তিনি এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসরায়েলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে আহ্বানও জানিয়েছেন।

এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর সিজারিয়ার বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। এ সময় ওই বাড়ির শোবার ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সে হামলার দায় স্বীকার করেছিল। সে হামলার সময়ও নেতানিয়াহু ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। 

সূত্র: আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা