আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১৮:০৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২২ ১৮:১৯ পিএম
শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে সিঙ্গাপুরে রাখতে আরও ১৪ দিনের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছে লঙ্কান সরকার।
দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানে থাকার নির্ধারিত সময় শেষে ১১ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।
কিন্তু শ্রীলঙ্কান সরকারের অনুরোধে এ মাসের শেষ পর্যন্ত গোটাবায়া সিঙ্গাপুরে থাকতে পারে বলে এক সূত্রে জানান হয়েছে।
দেশের অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যায় গোটাবায়া। সেখান থেকে পরদিনই সিঙ্গাপুর চলে যান। যেখানে দুই সপ্তাহ অবস্থানের সুযোগ পান তিনি।
প্রবা/এনএস/ম.ই