× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিনকে বেছে নিলেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৩:৪৮ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১৬:০৭ পিএম

ক্যারোলিন লেভিত । ছবি : সংগৃহীত

ক্যারোলিন লেভিত । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিতকে মনোনয়ন দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্যারোলিন ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র ছিলেন।  শনিবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন। আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। যেমনÑআমরা আমেরিকাকে আবার মহান করে তুলবো। 

তিনি আরও বলেন, ‘ক্যারোলিন একজন দক্ষ ও দৃঢ়চেতা মানুষ। তিনি যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা দুর্দান্তভাবে প্রমাণ করেছেন।’ 

ট্রাম্পের উপদেষ্টারা জানিয়েছেন, সংবাদ সাক্ষাৎকারগুলোতে ট্রাম্পের পক্ষে জোড়াল আত্মপক্ষ সমর্থন ও টেক-নো-প্রিজনার্স স্টাইলের মাধ্যমে ক্যারোলিন ট্রাম্পের কাছে নিজেকে প্রিয় করে তুলেছেন। 

সাধারণত হোয়াইট হাউসেরর প্রেস সেক্রেটারির দায়িত্ব হলো প্রেসিডেন্টের আস্থার সঙ্গে বিশ্বাঘাতকতা না করে যুক্তরাষ্ট্রের জনগণকে প্রেসিডেন্টের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে সহায়তা করা। 

ট্রাম্পের প্রতি দৃঢ় আনুগত্য বজায় রেখে ক্যারোলিনাকে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করতে হবে ও সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। যা তার জন্য চ্যালেঞ্জ হবে। 

ক্যারোলিনাই হবেন হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি উপাধিধারী ব্যক্তি। এর আগে দেশটির সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন রন জিগলার। তিনি এ পদে দায়িত্ব পেয়েছিলেন মাত্র ২৯ বছর বয়সে। ১৯৬৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে এ পদে নিয়োগ দিয়েছিলেন। 

 ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। 

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে ট্রাম্প পরাজিত হন। তখন ক্যারোলিন কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাম্পের নতুন প্রশাসনে এলিসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।

ক্যারোলিন ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু ডেমোক্র্যাট ক্রিস পাপ্পাসের কাছে পরাজিত হয়েছিলেন। 

শুক্রবার অনলাইনে ফক্স নিউজের সম্প্রচারিত এক পডকাস্টে অংশ নিয়েছেন ক্যারোলিন। সেখানে তিনি জানিয়েছেন, ট্রাম্পের প্রচার শিবিরে তিনি ন্যাশনাল প্রেস সেক্রেটারি হিসেবে ভূমিকা রেখেছিলেন। নির্বাচনের আগে গত জুলাইয়ে তিনি প্রথম সন্তানের জন্ম দিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেননি । নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে মধ্যবিত্ত একটি ব্যবসায়ী পরিবারে বেড়ে উঠেছেন তিনি। ম্যানচেস্টারে কলেজে পড়ার সময় তিনি রাজনীতিতে জড়িয়েছেন।

চলতি মাসের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। নির্বাচনে জয়ী হয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জয় নিশ্চিত হওয়ার পর থেকেই ট্রাম্প তার প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগ ও মনোনয়ন দেওয়া শুরু করেছেন।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা