× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলকে স্বীকৃতি দেননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সমর্থন দিলেন ফিলিস্তিনকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১০:০৯ এএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১০:৪৩ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত

মালয়েশিয়া ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না ও ফিলিস্তিনি জনগণকে সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার (১৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

মালয়েশিয়ান রিজার্ভ জানিয়েছে, শুক্রবার পেরুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে সংবাদ সম্মেলনের সময় এ মন্তব্য করেন আনোয়ার ইব্রাহিম। সেখানে তিনি ইসরায়েলের প্রতি তার সরকারের কূটনৈতিক দূরত্ব পরিবর্তনের (কমানোর) বিষয়ে যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার অবস্থান সম্পর্কে আবারও নিশ্চিত করে জানিয়েছেন, ইসরায়েলের ব্যাপারে মালয়েশিয়াকে তার অবস্থান বজায় রাখতে হবে। যেহেতু ফিলিস্তিনিদের সমর্থন করা একটি ‘ন্যায়বিচারের বিষয়’।

তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থার প্রেক্ষাপটে কেউ বলেন “ডি ফ্যাক্টো” আবার কেউ বলেন “ডি জুরে”। জাতিসংঘের সদস্যপদ লাভের প্রেক্ষাপটে একটি দেশ হিসেবে ইসরায়েলের অস্তিত্ব আছে। কিন্তু আমরা এখনও দেশটির আনুষ্ঠানিক স্বীকৃতিকে প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও জানান, অ্যাপেক সম্মেলনে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে প্রশ্ন তোলা একমাত্র দেশ মালয়েশিয়াই।

আনোয়ার আরও বলেছেন, ‘আমরা কীভাবে অর্থনীতি ও মুক্তবাণিজ্য নিয়ে কথা বলি, যদি একটি জাতির অধিকারই নাকচ করে দেওয়া হয়? এটি ন্যায়বিচারের বিষয়। যেখানেই প্রয়োজন সেখানেই ফিলিস্তিনি জনগণের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা