× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ট্রাম্প-বাইডেনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১১:৩৩ এএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৩:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে একটি বৈঠক করেছেন। এতে উভয়েই আগামী বছরের জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

গত সপ্তাহে যুত্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন রিপাবলিকান পার্টির ট্রাম্প। এরপর বুধবারই বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে কথোপকথনের সময় বাইডেন জানান, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় রয়েছেন।

তিনি ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘আপনার সুবিধার জন্য যা যা দরকার, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

এর জবাবে ট্রাম্প বাইডেনকে ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টির প্রশংসা করেছেন। 

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেছেন, ‘ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক চলেছে।

তিনি জানিয়েছেন, এটি একটি অর্থবহ বৈঠক ছিল। তারা যুক্তরাষ্ট্র ও বিশ্ব বর্তমানে যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন তারা।

সূত্র : বিবিসি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা