× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বন্দুকযুদ্ধে নিহত ১০, কারফিউ জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১১:৫৯ এএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১৭:১০ পিএম

ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত হাতিয়ার। ছবি : সংগৃহীত

ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত হাতিয়ার। ছবি : সংগৃহীত

ভারতের মণিপুরের জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১০ সন্দেহভাজন কুকি বিদ্রোহী নিহত হয়েছেন। একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

সূত্র জানিয়েছেন, এ বন্দুকযুদ্ধে আসামের সীমান্তবর্তী জেলায় সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য আসামের শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

তা ছাড়া জিরিবামের একটি বাড়ির ভেতর থেকে দুজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন বিদ্রোহীরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। এতে তারা মারা গেছেন।

সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবামে একটি পুলিশ থানার দুই দিক ঘেরাও করে ব্যাপক হামলা চালানো শুরু করার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ থানার পাশেই  অভ্যন্তরীণভাব বাস্তুচ্যুতদের জন্য একটি ত্রাণশিবির রয়েছে। হামলাকার‌ীরা হয়তো ওই ত্রাণশিবিরেও হামলা করতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

জিরিবাম থেকে এক পুলিশ কর্মকর্তা ফোনে এনডিটিভিকে জানিয়েছেন, হামলাকারীরা সম্ভবত অটোরিকশায় এসেছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে জিরিবামের বরোবেক্রার এই থানাটিকে বেশ কয়েকবার লক্ষ্যবস্তু করা হয়েছে।

সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা থানায় হামলা চালানোর পর এর থেকে প্রায় ৪০০ মিটার দূরে জাকুরাদোর কারোংয়ের একটি ছোট বসতির দিকে ছড়িয়ে পড়ে। আর সেখানকার বাড়িঘরে আগুন ধরিয়ে দিতে শুরু করে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জিরিবামে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে সিআরপিএফ। 

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা