× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘে ট্রাম্পের মনোনীত রাষ্ট্রদূত এলিস ছিলেন তারই সমালোচক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১০:৪৬ এএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১১:৪০ এএম

এলিস স্টেফানিক। ছবি : সংগৃহীত

এলিস স্টেফানিক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলিস স্টেফানিককে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। তবে রাজনৈতিক জীবনের শুরুর দিকে ট্রাম্পের সমালোচনা করতেন এলিস। সোমবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন এলিস। তখন তার বয়স ছিল মাত্র ৩০ বছর। সে সময় তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে আইনসভার সবচেয়ে কম বয়সি নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার আগে এত কম বয়সে কোনো নারী আইনসভার সদস্য হতে পারেননি। তখন থেকে তিনি নিউইয়র্কের ২১তম ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন।

রাজনীতিতে প্রবেশের পর নিজেকে মধ্যপন্থি হিসেবে প্রতিষ্ঠিত করেন এ রিপাবলিকান। রাজনৈতিক জীবনের এ প্রাথমিক পর্যায়ে তিনি ট্রাম্পের সমালোচনা করতেন। কিন্তু পরে ট্রাম্পের বিশ্বস্ত সমর্থক হয়ে ওঠেন।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া বিবৃতিতে ট্রাম্প তার সম্পর্কে বলেন, ‘আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্যভাবে শক্তিশালী, কঠোর ও স্মার্ট আমেরিকান, তিনি সম্মুখসারির যোদ্ধা।’

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা