× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন এলিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১০:৩৯ এএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১১:০৪ এএম

এলিস স্টেফানিক

এলিস স্টেফানিক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন। অর্থাৎ সব ঠিক থাকলে ট্রাম্পের পরবর্তী মেয়াদে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন নিউইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস। রবিবার (১০ নভেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুটি সংবাদসূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্যভাবে শক্তিশালী, কঠোর ও স্মার্ট আমেরিকান, তিনি সম্মুখসারির যোদ্ধা।’

এ ছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে যুক্তরাষ্ট্রের সীমান্ত সামলানোর ভার দিচ্ছেন টম হোমানকে। তিনি কট্টর অভিবাসীবিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত।

এর আগে রয়টার্স জানিয়েছিল, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টেফানিককে এ পদের জন্য বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প-(জেডি) ভ্যান্স টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সিএনএনের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।

নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে রবিবার ট্রাম্প লিখেছেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আইসিইর সাবেক পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণের অদম্য ব্যক্তি টম হোমান আমাদের জাতীয় সীমান্তের দায়িত্ব নিতে ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন টম হোমানকে চিনি। আমাদের সীমান্তে পুলিশিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে তার চেয়ে ভালো আর কেউ নেই।’

সূত্র : ওয়াশিংটন পোস্ট

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা