প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১০:২৯ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
মেক্সিকোর একটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স রবিবার (১০ নভেম্বর) প্রতিবেদনে জানায়, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য কোয়েরটারোর ওই বারে শনিবার রাতে চার বন্দুকধারী হঠাৎ হামলা চালায়।
নিহতের মধ্যে সাত পুরুষ ও তিন নারী রয়েছেন। এ ছাড়া আরও সাতজন আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
সমাজমাধ্যম এক্সে ওই রাজ্যের গভর্নর মাউরিচিও কুরি বলেছেন, এ হামলায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে। আমাদের সীমান্ত প্রহরা চালিয়ে যাব। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব।
কোয়েরটারো রাজ্য তুলনামূলক কম অপরাধপ্রবণ। মেক্সিকোর অনেক স্থানের চেয়ে এ জায়গাটিকে নিরাপদ বলা হয়।
উল্লেখ্য, মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্লাউডিয়া শেইনবাম ১ অক্টোবর শপথগ্রহণের পর থেকে দেশব্যাপী ২ হাজার ৭৮৮টি হত্যাকাণ্ড ঘটেছে।