× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরায়েলের বিমান হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১০:৩০ এএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১০:৫০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ শহরতলির বুর্জ আল-বারাজনেহ এলাকার কাছে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

শনিবার (৯ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

লেবানিজ বিশ্ববিদ্যালয় সরকারি অর্থায়নে পরিচালিত দেশটির একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া ইসরায়েলি বিমান বৈরুতের আল-জামুস এলাকায়ও আঘাত হেনেছে।

এনএনএকে উদ্ধৃত করে আলজাজিরা জানায়, হামলার আগে ইসরায়েলের আরবি ভাষার সামরিক মুখপাত্র আভিচে আদ্রাই যেসব এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, সেই তালিকায় আল-জামুসের নাম ছিল না।

এনএনএ বলছে, গোটা বৈরুত ক্ষেপণাস্ত্র হামলার শব্দে কেঁপে উঠছে। আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বৈরুত শহরের বেশ কিছু অংশ ঢেকে দিয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৩ হাজার ১১৭ জন নিহত ও ১৩ হাজার ৮৮৮ জন আহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা